সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের দুই ছাত্রের উপর বহিরাগতদের হামলার ঘটনায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
সোমবার (০১ আগস্ট) রাত সাড়ে ১০টার মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এই ঘটনার জেরে হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসক সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।অপরাধীদের গ্রেফতার না করা পর্যন্ত তারা সেবা বন্ধ রেখে রাস্তায় অবস্থান করবেন বলে জানিয়েছেন।
মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধ থেকে স্থানীয় কাজলশাহ এলাকার কয়েক যুবক ক্যাম্পাসে লাঠিসোটা নিয়ে দুই শিক্ষার্থীর উপর হামলা করে। এতে মেডিক্যাল কলেজের ৫ম বর্ষের ছাত্র হাবিবুর রহমানের ছেলে ইমন (২৪) ও ৩য় বর্ষের শিক্ষার্থী রুদ্র (২০) আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি জানাজানির পর ওসমানী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। তাদের সঙ্গে যুক্ত হন ইন্টার্ণ চিকিৎসকরা। ঘটনার পর থেকে হাসপাতালের সামনের সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে সিলেট মহানগর পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। শিক্ষার্থীদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়ার চেষ্টায় রয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন, তিনিসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তারা ছাত্রদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



