‘স্যার আমি রেজিস্ট্রেশন করছি, আমারে টিকা দেন। পকেট থেকে ভোটার কার্ড বের করে বলেন এই নেন রেজিস্ট্রেশন কার্ড। টিকা দিতে সংশ্লিষ্টরা রেজিস্ট্রেশন কার্ড চাইতেই পাঞ্চাবীর পকেট থেকে নিজের ভোটার কার্ড বের দেন ষাটোর্ধ্ব বৃদ্ধ।অনলাইনে রেজিস্ট্রেশন সক্ষমতা না থাকা লোকজনের অনেকে এভাবে ভো্টার কার্ড নিয়ে এসেছেন টিকা কেন্দ্রে। সংশ্লিষ্টরাও তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি রেখে টিকা দিয়ে দিয়েছেন।
প্রধানমন্ত্রীর জন্মদিনে সিলেটে কোনো ধরণের জটিলতা ছাড়াই কেন্দ্রে তাৎক্ষনিক নিবন্ধন করিয়ে টিকা পেয়েছেন সাধারণ লোকজন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে করোনার গণটিকা নিতে কেন্দ্রগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভীড়। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টিকাদানের সুযোগকে নিয়ামক হিসেবে কাজে লাগিয়েছেন টিকা প্রত্যাশীরাও।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, নগরীর ২৭টি ওয়ার্ডের ৮১টি কেন্দ্রে গণটিকা দেওয়া হচ্ছে। নগরীর অপেক্ষমাণ ৬৪ হাজার ৪৪৭ জন নিবন্ধিতের মধ্যে এই গণটিকায় আমরা কমপক্ষে ৪০ হাজার মানুষকে ১ম ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। সে লক্ষ্যে চলছে টিকাদান কার্যক্রম চলে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সিলেট নগরে উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণটিকাদান কার্যক্রম চলে আসছে।এদিন বিকাল ৩টা পর্যন্ত প্রায়২৭ হাজার মানুষকে আমরা টিকা দিতে পেরেছি। নগরবাসীর চাহিদার ওপর ভিত্তি করে বুধবার প্রতি ওয়ার্ডে একটি করে টিকাদান কেন্দ্র খোলা রেখে কার্যক্রম অব্যাহত রাখা হবে।
তিনি আরও বলেন, নগরে রেজিস্ট্রেশনকৃত প্রায় ৪৩ হাজার নাগরিক। কিন্তু প্রতি কেন্দ্রে মাত্র ৫০/৬০ জন রেজিস্ট্রেশনকৃত নাগরিক পাওয়া গেছে। উপস্থিতদের বেশিরভাগ রেজিস্ট্রেশন বিহীন।তাদের অনেকের অনলাইনে রেজিস্ট্রেশনের সক্ষমতা নেই। তাই টিকা না ফিরিয়ে নিয়ে তাদের আগে দেওয়া হয়েছে। তার ধারণা, রেজিস্ট্রেশনকারীদের বেশিরভাগে সিনোফার্মের টিকা নিতে চান না। যে কারণে কেন্দ্রে যাননি।
সংশ্লিষ্টরা জানান, এদিন (মঙ্গলবার) সিলেট বিভাগে একদিনে সাড়ে ৩ লাখ মানুষকে সিনোফার্মের টিকার ১ম ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। বিভাগের সাড়ে ৮০০টি কেন্দ্রে একযোগে টিকা কার্যক্রম চলে। তন্মধ্যে নগরের ২৭ ওয়ার্ডে ৮১ কেন্দ্রে এবং জেলায় ১০১টি কেন্দ্রে গণটিকা প্রদান করা হয়। এরমধ্যে সিলেটে নগরীতে ৮১টি কেন্দ্রে এবং সিলেট জেলায় ১০১টি কেন্দ্রে দেয়া হচ্ছে গণটিকা।
আগের দিন রোববার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত বিভাগে ২৩ লাখ ৭২ হাজার ৬৭৫ জন টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। ইতোমধ্যে ১ম ডোজ নিয়েছেন ১৩ লাখ ৩৮ হাজার ৪৬৫ জন। আর ২য় ডোজ নিয়েছেন ৯ লাখ ৩ হাজার ৯৪৩ জন।
এরমধ্যে সিনোফার্মের ১ম ডোজ নিয়েছেন ৮ লাখ ৯২ হাজার ৪৬৭ জন ও ২য় ডোজ নিয়েছেন ৫ লাখ হাজার ৮৫৯ জন। মড়ার্নার ১ম ডোজ নিয়েছেন ১ লাখ ২৮ হাজার ৬০৪ জন ও ২য় ডোজ নিয়েছেন ১ লাখ হাজার ৩১৯ জন।
অক্সফোর্ড অ্যান্ড্রাজেনেকার কোডিশিল্ড নিয়েছেন ৩ লাখ ১৭ হাজার ৩৯৪ জন ও ২য় ডোজ নিয়েছেন ২৭৫ হাজার ৭৬৫ জন। বিভাগে এখনো ১ম ডোজের অপেক্ষায় ১০ লাখ ৩৪ হাজার ২১০ জন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



