বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন সঞ্জয় পাশী জয়। রবিবার (৩১ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সঞ্জয় পাশী জয়কে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক ঘোষনা করেন।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সহ-সম্পাদক হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট বিভাগ সহ সারা দেশের হাজার হাজার ছাত্রলীগ নেতা কর্মী ও শুভানুধ্যায়ী।
উল্লেখ্য, সঞ্জয় পাশী জয় সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজে মাষ্টার্স অধ্যয়ন করছেন। এর আগে তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য ও কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট মহানগর ছাত্রলীগের সক্রিয় দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



