মৌলভীবাজার টিকটক লাইভে এসে পরিচিতদের কাছ থেকে মাফ চেয়ে নিজের জীবনের ইতি টানলেন নরসুন্দর (সেলুন কর্মচারি) জয়চন্দ পাল (২২)।
রোববার (৩১ জুলাই) সকালে শমশেরনগর রোডের ‘প্রদীপ হেয়ার ড্রেসার’ নামক সেলুন থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি জুড়ী উপজেলায়।
জয়চন্দ্র পাল জুড়ী উপজেলার উওর ভবানীপুর এলাকার জগদীশ পালের ছেলে। টিকটক ভিডিও থেকে অনুমান করা যায় পারিবারিকভাবে আর্থিক টানাপোড়নের জন্য নিজের জীবন শেষ করে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন তিনি।
এলাকাবাসী জানান, সকালে সেলুনটি বন্ধ দেখে পাশের দোকানের এক পান ব্যবসায়ী বাইরে থেকে জয়কে ডাকাডাকি করেন। জয় সাড়া না দেওয়ায় তাদের সন্দেহ হয়। পরে সেলুনের ভেতরে প্রবেশ করে জয়ের মৃতদেহ দেখতে পান তারা। পরে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেলুনের ফ্যানে ঝুলে থাকা মৃতদেহ উদ্ধার করে।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, আত্মহত্যার আগে টিকটকে এসে জয় বলে, ‘আসসালামু আলাইকুম গাইজ, আমি এখন খুব ডিপ্রেশনের মাঝে আছি। আমি বাচমু কিনা মরমু আমি জানিনা। যদি বাঁচিয়া থাকি তে আবার দেখা অইবো। আমি খুব বেশি ডিপ্রেশনের মাঝে আছি। কেউরির কাছে যদি কোনো ভুল ত্রুটি অইয়া থাকে আমারে মাফ করিয়া দিবা। আর যদি বাঁচিয়া থাকি তে আমি টিকটকে আবার আইমু। আমার মাথায় কাজ করের না। আমি বর্তমানে ফ্যামিলিগতভাবে খুব বেশি চাপে আছি। মানে আমি এখন যদি আমারে দেউখরা কেউ নাই। আমি এখন মরমু মরা ছাড়া আমার আর গতি নাই। ’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



