সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করলো সিলেট জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এ উপলক্ষ্যে বাদ যোহর হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণের আয়োজন করা হয়।
দোয়া পরিচালনার শুরুতেই সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্হ্য কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবির উদ্দিন আহমদ, উপদেষ্টা খোকন কুমার দত্ত, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সম্পাদক হাজী ফারুক আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মবশ্বির আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য লোকমান উদ্দিন চৌধুরী, নিজাম উদ্দিন, সৈয়দ মিসবাহ উদ্দিন, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, শহিদুর রহমান শাহিন, মো. জাকির হোসেন, অ্যাডভোকেট আফসর আহমদ, অ্যাডভোকেট ফখরুল ইসলাম, অ্যাডেভোকেট মনসুর মনসুর রশিদ, মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, সিলেট জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



