খেলার মাঠে ফের ঘটে গেলো মর্মান্তিক এক ঘটনা। কাবাডি খেলতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভারতের তামিলনাড়ুর সালেম জেলার মন্নাদিকুপম গ্রামের কাছে পাঁরুতির তরুণ এক খেলোয়াড়।
২২ বছরের এই তরুণের নাম বিমলরাজ। সালেম জেলার একটি বেসরকারি কলেজে প্রাণিবিদ্যা নিয়ে দ্বিতীয় বর্ষের স্নাতক করছিলেন তিনি। সপ্তাহান্তে তিনি বাড়িতে বেড়াতে আসেন। এসেই জেলা স্তরের এক কাবাডি টুর্নামেন্টে খেলতে নামেন। কে জানতো, সেটিই তার এমন মৃত্যু ডেকে আনবে!
খেলার সময় একটি লাফ দিয়েছিলেন বিমলরাজ, সেই লাফেই সব শেষ। ভিডিওতে দেখা যায়, মাটিতে পড়ার পর অল্প সময়ের মধ্যে ছটফট করে নিস্তেজ হয়ে পড়েন ২২ বছরের বিমল।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিমলরাজের। তবে পুলিশ তদন্ত চালাচ্ছে। অভিযোগও দায়ের করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



