ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ। তার শোক পালনে ১০ দিনের ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে লোকপ্রশাসন বিভাগ।
শুক্রবার (২৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে লোকপ্রশাসন বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শামীম তাসনীম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ নিহত হয়। এতে বিভাগের শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। তাই শিক্ষার্থীদের অনুরোধে মঙ্গলবার (২৬ জুলাই) থেকে বৃহস্পতিবার (৪ আগস্ট) পর্যন্ত ক্লাস- পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা মানসিকভাবে সুস্থ হয়ে উঠলে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু হবে।
জানা যায়, সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় এক বান্ধবীর সাথে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত গাজী কালুর টিলায় ঘুরতে যায় বুলবুল। পরে সেখানে অবস্থানকালীন সময়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন তিনি। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে বুলবুল মাটিতে লুটে পড়ে। পরে শিক্ষার্থীরা জানতে পেরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



