দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অমিত হাবিবের। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৫৯ বছর।
শোকবার্তায় ড. হাছান বলেন, দৈনিক খবর থেকে শুরু করে সমকাল, কালের কন্ঠসহ বিশিষ্ট বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা ও সম্পাদনা করেছেন তিনি। সবশেষে দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন অমিত।
তার অকাল মৃত্যু দেশের সাংবাদিকতা জগতে এক বেদনাবিধুর অধ্যায়। নিবেদিতপ্রাণ এ সাংবাদিকের কর্মময় জীবন থেকে অনেক কিছু শেখার আছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



