ফেন্সিডিলসহ গ্রেফতার হয়েছেন মহানগর স্বেচ্ছাসবেক দলের যুগ্ম আহ্বায়ক আবু তাহেরকে(৪৩)। এসময় তার সঙ্গে বেলায়েত হোসেন কাকন (৪১) নামে আরো একজনকে গ্রেফতার করা হয়।
বুধবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে দরগাহ গেইট রাজারগলি ৩৯/১ বাসার সামনে থেকে তাদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৯ সদস্যরা।
এসময় তাদের কাছ থেকে ১২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। যার বাজার মূল্য দেখানো হয়েছে ১২ হাজার টাকা।
গ্রেফতারকৃত আবু তাহের নগরের পূর্ব পীরমহল্লা প্রভাতী/৭৬ বাসার নাজিম উদ্দিন আক্তারের ছেলে এবং মো. বেলায়েত হোসেন নগরীর রাজারগল্লি এলাকার মৃত এমদাদ হোসেনের ছেলে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে র্যাব-৯ এর উপ পরিদর্শক (এসআই) লোকমান হোসেন খান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (২৮ জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এসএমপির কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন, তাহেরসহ ২ জনকে ফেনসিডিলসহ আটক করেছে র্যাব। তাদের বিরুদ্ধে র্যাব-৯ এর পদস্থ এক কর্মকর্তা বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
সম্প্রতি মাদক ব্যবসার জেরে স্বেচ্ছাসেবক দল নেতা আবু তাহেরকে কুপিয়ে জখম করা হয়ে। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে সামাজিক সংগঠনের ব্যানারের আড়ালে মাদক ব্যবসায় লিপ্ত থাকার। এর আর্থিক উৎস নিয়েও বিতর্ক সৃষ্টি হয়।
জনস্রোতি রয়েছে, সামাজিক সংগঠনের আড়ালে মাদক ব্যবসার পাশাপাশি প্রবাসীদের কাছ থেকে দারিদ্রদের সহযোগীতায় পাওয়া অর্থও নয় ছয় করার অভিযোগ ওঠে।
এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের লাইভে এসে নিজেকে সমাজকর্মী দাবি করে বলেন, তিনি কোনোদিন সিগারেটও হাতে নেননি, সেখানে মাদক ব্যবসার বিষয়টি পুরো বানোয়াট। তাকে একটি মহল হেয় করতে এমন ঘটনা ঘটিয়েছে এবং রাজনৈতিক কারণে হামলার শিকার হয়েছেন। মূলত তিনি ‘হেল্পিং হ্যান্ড’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে দেশ-বিদেশের মানুষের কাছ থেকে সহায়তা এনে অসহায় মানুষের সেবা করেন।অবশেষে র্যাবের কাছে ধরা পড়ে তার প্রকৃত স্বরূপ উন্মোচন হলো।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বেচ্ছাসেবক দলের এক দায়িত্বশীল নেতা বলেন, আবু তাহের মাদক ব্যবসার সঙ্গে জড়িত। র্যাব তাকে আটক করেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



