সম্প্রতি মিসরে এক মহিলাকে ছুরিকাঘাতে খুনের অভিযোগে মোহাম্মদ আদেল (২১) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। মৃত্যুদণ্ড কার্যকর করার সময় সেটি টিভিতে সরাসরি সম্প্রচার করারও নির্দেশ দিয়েছে আদালত। খবর এনডিটিভির।
মিসরীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ আদেল নামের যুবকটি তার সহপাঠীকে বিয়ের প্রস্তাব দেয়। সহপাঠী সেটি প্রত্যাখ্যান করে দেয়। পরে যুবকটি ক্ষোভ থেকে তাকে ছুরিকাঘাত করে। এতে মেয়েটির গুরুতর যখম হয় এবং পরবর্তীতে সে মারা যায়। ঘটনার জন্য মিসরীয় আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে।
ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ২১ বছর বয়সী মোহাম্মদ আদেলকে গত মাসে উত্তর মিসরের মানসুরা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী নায়েরা আশরাফকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। ২৮ জুন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এখন মনসুরা কোর্টহাউস দৃষ্টান্তমূলক শাস্তি স্বরূপ তার মৃত্যুদণ্ডটি কার্যকর করার সময় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করার অনুরোধ করে সংসদে চিঠি দিয়েছে। তাদের উদ্দেশ্য ভবিষ্যতে যেন একই ধরনের অপরাধ আর কেউ না ঘটাতে পারে।
আদালত জানায়, নায়েরা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আদেল তাকে বিশ্ববিদ্যালয়ের বাইরে ছুরিকাঘাতে হত্যা করেছিলেন। তিনি হত্যার জন্য দোষী সাব্যস্ত হন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সিদ্ধান্তটি অনুমোদনের জন্য মিসরের গ্র্যান্ড মুফতি ড. শাওকি আল্লামের কাছে যেতে হয়েছিল। গত ২৪ জুলাই এই রায় প্রকাশ করা হয়।
তবে আদেলের আইনি দল এখনও তার পক্ষে লড়াই করছে। আসামীপক্ষের আইনজীবী ফরিদ এল-দিব জানান, তার মক্কেল সাজার বিরুদ্ধে আপিল করবেন। আদেলের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চ্যালেঞ্জ করার জন্য আমাদের কাছে এখনও ৬০ দিন আছে।
তবে ব্যস্ত রাস্তায় এক নারীকে নৃশংসভাবে খুনের এই ভিডিওটি ইতোমেধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ঘটনার পর লাখ লাখ মিসরীয় অতঙ্ক অনুভব করছে। এই হত্যাকাণ্ডটি মিসরে লিঙ্গভিত্তিক সহিংসতার জন্ম দিচ্ছে বলেও অনেকে মন্তব্য করেছেন।
গত বছর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বলেছে, পুলিশ যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতার পর্যাপ্ত তদন্ত করেনি, আদালতও উপযুক্ত শাস্তি দেয়নি।
ইন্ডিপেনডেন্টের মতে, মিসর সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান সংখ্যক মৃত্যুদণ্ড প্রদান করছে। শেষবার ১৯৯৮ সাল কায়রোতে এক মহিলা এবং তার দুই সন্তানকে হত্যার অভিযোগে রাষ্ট্রীয় টেলিভিশনে জনসমক্ষে হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



