গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক-মাইক্রোবাস ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। বুধবার (২৭ জুলাই) দিবাগত গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের রওশন মোল্লার ছেলে মফিজ মোল্লা (২২) এবং রায়দুল মোল্লার ছেলে মারুফ মোল্লা (১৮)।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো: সিরাজুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটর সাইকেলে করে তিন আরোহী কাশিয়ানী থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেলটি গোপালপুর বাজার এলাকায় পৌঁছালে ট্রাক-মাইক্রোবাস সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে মোটর সাইকেলের তিন আরোহী মারাত্মক আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মফিজ মোল্লা ও মারুফ মোল্লাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাক ও মাইক্রোবাসকে আটক করা যায়নি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



