শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মো.বুলবুল আহমেদ (২২) খুনের ঘটনায় গ্রেফতারকৃত মো.আবুল হোসেনক (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
বুধবার (২৭ জুলাই) বিকাল পৌণে ৫ টার দিকে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট-২ এরর বিচারক সুমন ভূঁইয়ার আদালতে তাকে তোলা হলে ১৬৪ ধারা দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন-এয়ারপোর্ট থানাধীন টিলারগাঁও গ্রামে মো.আনিছ আলীর পুত্র মো. আবুল হোসেন (১৯), গোলাব আহমদের পুত্র কামরুল ইসলাম (২৯) মৃত তছির আলীর পুত্র মো. হাসান (১৯)।
তিন আসামির মধ্যে আজ আদালতে শুধু আবুলকে আজ তোলা হয়েছে। বাকি আসামিদের বৃহস্পতিবার(২৮ জুলাই) আদালতে তোলা হবে বলে গণমাধ্যমকে জানান এই মামলার তদন্তকারী কর্মকর্তা দেবাশীষ দেব।
তিনি বলেন,আমরা আসামি আবুলকে ১৬৪ ধারায় জবানবন্দীর জন্য আদালতে উপস্থাপন করি। সে বিজ্ঞ বিচারকের কাছে জবানবন্দী দেয়। আদালত তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন।
এদিকে এ ঘটনায় গত ২৬ জুলাই বুলবুল নিহতের ঘটনায় জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়।মামলা নং- ২৮/১৭৯।
উল্লেখ্য, সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে গাজিকালুর টিলার পাশে ছুরিকাঘাতে খুন হন ২২ বছর বয়সী শাবিপ্রবি শিক্ষার্থী বুলবুল আহমেদ। বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থীকে যখন ছুরিকাঘাত করা হয় তখন টিলায় তার সঙ্গে ছিলেন বান্ধবী ঊর্মি। ছুরিকাঘাতে আহত বুলবুলকে ওসমানী হাসপাতালে আনা হলে ঊর্মির সেখানে যান। কিছুক্ষণ পর বুলবুল মারা যান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



