পরিবার-পরিজনের মুখে অন্ন তুলে দিতে যে ট্রাকে উপার্জন করতেন। সেই ট্রাকের চাকায়ই পিষ্ট হলেন চালক ও হেলপার। তাদের এই নির্মম মৃত্যু ঘটেছে অপর একটি ট্রাকের ধাক্কায়।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর সানাউল্লাহ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- গোলাপগঞ্জ সদরের কামরুল ইসলাম (৫০) ও খুলনার সোনাডাঙ্গা থানাধীন নবীনবাগ গ্রামের হানিফ উল্লার ছেলে ইদ্রিস আলী (৩৫)।
স্থানীয়রা বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর সানাউল্লাহ নামক এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাক দাঁড় করিয়ে আলাপরচিতায় ছিলেন চালক ও হেলপার। এমন সময় দেশবন্ধু পার্সেল কোম্পানির একটি ওয়াগত ট্রাক(ঢাকা মেট্রো-ট-১৮-২৭৮৭) পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে নিজ ট্রাকের নীচে পিষ্ট হয়ে প্রাণ হারান চালক কামরুল ইসলাম ও হেলপার ইদ্রিস আলী। নিমিষেই তাদের রক্তে ভেসে যায় মহাসড়ক। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
এ ব্যাপারে সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিকএ তথ্য নিশ্চিত করে বলেন, দেশবন্ধু পার্সেল কোম্পানির ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-২৭৮৭) সড়কে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অপর ট্রাকের সামনে দাঁড়িয়ে আলাপরত ট্রাকটির চালক ও হেলপার। পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টিসহ বিভিন্ন আলামত হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



