বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল। সংস্থাটি রংপুর বিভাগীয় অফিসে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ৬ আগস্ট ২০২২।
পদের নাম: ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট (ডিআরএম) স্পেশালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ডিজাস্টার ম্যানেজমেন্টে স্নাতকোত্তর থাকলে অগ্রাধিকার পাবেন। ডিআরআর, সিসিএ ও হিউম্যানিটারিয়ান রেসপন্স প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। জেন্ডার অ্যান্ড সেফগার্ডিং ইস্যু বিষয়ে জানাশোনা থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে, এমএস অফিস অ্যাপ্লিকেশন ও ফটোশপের কাজ জানতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
বেতন: মাসিক বেতন ৯০,০০০ থেকে ১,২০,০০০ টাকা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২৪ সালের ২৪ জুন পর্যন্ত)
কর্মস্থল: রংপুর
এ ছাড়া উৎসব বোনাস, ইনস্যুরেন্স ও মেডিকেল সুবিধা আছে।
যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে https://jobs.plan-international.org/job/Rangpur-Disaster-Risk-Management-%28DRM%29-Specialist/832831601/ থেকে নিয়োগ ও আবেদনের বিস্তারিত তথ্য জেনে একই লিংকের Apply Now-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



