কুমিল্লা জেলার লাকসাম পৌরসভায় আপন বড় ভাইয়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১৪ বছর বয়সী বোন।
সোমবার (২৫ জুলাই) রাতে পৌরসভার ৪ নং ওয়ার্ড মৈশান বাড়ি (পিডিবি) এলাকায় এ ঘটনা ঘটে।
লাকসাম থানার এসআই সোহরাব ফোর্সসহ ঘটনাস্থলে এসে লাশ থানায় নিয়ে যান ।
স্থানীয় সূত্রে জানা যায়, থ্রিপিস কিনে দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে ভাই-বোনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সোমবার রাত ৮ টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে ওই কিশোরী।
তাদের বাবার নাম মানিক, তিনি একজন রিকশাচালক। কিশোরীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবাহ উদ্দিন ভূইয়া জানান, লাশ থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে বলা যাবে এটা কি হত্যা নাকি আত্মহত্যা।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



