গাজীপুরের শ্রীপুরে রিয়া আক্তার (১৮) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের মোবারক হোসেনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিয়া আক্তারের বাড়ি নরসিংদী জেলায়। তিনি শ্রীপুর পৌরসভার ফখরুদ্দিন টেক্সটাইল নামক একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
স্থানীয়রা জানান, রিয়ার ঘরের দরজা সকাল থেকে বন্ধ ছিল। বাড়ির অন্য ভাড়াটিয়ারা অনেক ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। পরে বাড়ির মালিককে খবর দেওয়া হলে জানালা ভেঙে ঘরের ভেতর ওই পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। পরবর্তীতে বাড়ির মালিক পুলিশে খবর দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



