সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল হত্যাকান্ডের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শাবি ছাত্রলীগ নেতৃবৃন্দ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন।এসময় মিছিলে শ্লোগানে রীতিমতো উত্তাল হয়ে উঠে গোটা এলাকা।
আমর ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেট অ্যাকশন, সন্ত্রাসীদের কালোহা ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি শ্লোগান চালিয়ে যাচ্ছেন তারা।তাদের এই অবস্থান কর্মসূচি কতসময় চালিয়ে যাবেন তা জানা যায়নি।
এসময়ে শাবির প্রধান ফটকের সামনের রাস্তার দু’দিকেই প্রচুর যানবাহন আটকে থাকতে দেখা যায়। তবে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ দিচ্ছেন। অন্যকোন যানবাহন চলছেনা। এর আগে সন্ধ্যা সাড়ে ৭ টায় ক্যাম্পাস এলাকায় বুলবুল নামক এক শিক্ষার্থী ছিনতাইকারীর হাতে ছুরিকাহত হন। তিনি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। বুলবুল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
তিনি শাহপরান হলের ২১৮নং কক্ষে থাকতেন। তার বাড়ি নরসিংদী জেলায়।রাত সাড়ে ১২টার দিকে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত বিক্ষোভ-অবরোধ চলছিল এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ছিল।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



