সিলেটের গোয়াইনঘাট চেঙেরখাল নদীতে বলগেটের ধাক্কায় ছোট নৌকা ডুবে হাওয়ারুন নেছা (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আনফর আলী (৭৫) নিখোঁজ এবং নাতি রুহুল আমিনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের চেঙেরখাল জলইরমুখ এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা উপজেলার হাতিরকান্দি গ্রামের বাসিন্দ।
স্থানীয়রা জানান, বাল্ক হেডের ধাক্কায় নৌকা ডুবির পর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন। এসময় হাওয়ারুন বেগমকে মৃত উদ্ধার করেন। কিন্তু আনফর আলীকে উদ্ধার করতে পারেননি। ঘটনাটি থানা পুলিশকে জানালে পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণ উদ্ধার তৎপরতা চালায়। পরে সন্ধ্যায় উদ্ধার কাজ স্থগিত রাখা হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, এদিন বিকেলে আনফর আলী স্ত্রী ও নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। নৌকা নিজে চালাচ্ছিলেন আনফর আলী। পথিমথ্যে একটি বালুবাহী বাল্কহেড নৌকায় ধাক্কা দেয়। বাল্কহেডের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান হাওয়ারুন নেছা। আর তার স্বামী পানিতে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছেন। তাৎক্ষনিক আরেকটি নৌকায় থাকা লোকজন শিশু রুহুল আমিনকে উদ্ধার করতে সক্ষম হন।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রস্তুতের পর মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। আর নিহতের স্বামীকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল আনা হয়েছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ আনফর আলীকে উদ্ধার সম্ভব হয়নি। পরে অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার কাজ স্থগিত রাখা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে ফের উদ্ধার কাজে নামবে ডুবুরি দল। নৌকা ডুবির ঘটনায় বাল্ক হেডের ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ঘন্টা, জুলাই ২৪, ২০২২
এনইউ/
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



