ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেটে অবস্থান কর্মসূচী করেছে এলাকাবাসী। সোমবার (২৫ জুলাই) নগরের দর্জিপাড়া, সোনাপাড়াসহ কয়েকটি এলাকার বাসিন্দারা দুপুরে মীরাবাজার এলাকায় ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেন।
অবস্থান কর্মসূচী পালনকালে এলাকাবাসী বলেন, গত এক সপ্তাহ ধরে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। সরকার লোডশেডিংয়ের যে নির্ধারিত শিডউল দিয়েছেন, সেটি না মেনে কর্তৃপক্ষ প্রতিদিন এক-দেড় ঘন্টা করে পাঁচ-ছয় বার লোডশেডিং করছে।এ কারণে ব্যবসায়ীরা যেমন ব্যবসা করতে পারছে না, অন্যদিকে এলাকার বাসা বাড়িতে বারবার লোডশেডিংয়ের ফলে বৈদ্যুতিক জিনিসপত্র নষ্ট হচ্ছে।
বক্তারা বলেন, বাসাবাড়িতে বিশুদ্ধ খাবার পানিসহ রান্না করার জন্য পানি পাওয়া যাচ্ছে না। যার কারণে দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। পাশাপাশি শিক্ষার্থীরা লেখাপড়াও করতে পাচ্ছে না।
তারা দাবি করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী লোডশেডিংয়ের যে শিডউল দেওয়া হয়েছে, সে অনুযায়ী যেন লোডশেডিং করা হয়।
কর্মসূচী পালনকালে উপস্থিত লোকজন বিদ্যুৎ অফিসের কর্তৃপক্ষ না থাকায় মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। এসময় বিদ্যুৎ কর্মকর্তারা নির্দিষ্ট একটি সময়ে লোডশেডিং করার আশ্বাস দিলে এলাকাবাসী অবস্থান কর্মসূচী প্রত্যাহার করেন।
অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- এলাকার মুরব্বী আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলার দিনার খান হাসু, শফিকুর রহমান, সাম বাবু, কুটি দেব, গোপাল চন্দ্র রায়, সুক্রিয় চৌধুরী বাবলু, বিক্রম সিংহ, এজাজ আহমদ, লিমন আহমদ, সাহেদ আহমদ, মৌসুম, তপু প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



