বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব মহিউদ্দিন শিরু’র ১২তম মৃত্যুবার্ষিকী ২৫ সেপ্টেম্বর, শনিবার।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদ ও পরিবারের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে বাদ জোহর হযরত শাহজালাল (রঃ) মাজার প্রাঙ্গণে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সন্ধ্যায় সিলেট নগরীর ধোপাদিঘির পূর্বপারস্থ বঙ্গবীর আবাসিক এলাকায় মরহুমের বাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল মরহুমের শুভানুধ্যায়ী, সহকর্মীবৃন্দকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হাসিনা মহি উদ্দিন শিরু ও সাধারণ সম্পাদক সৈয়ীদ আহমদ বহলুল। বিজ্ঞপ্তি
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



