ঢাকা-সিলেট মহাসড়কের ২২৬ কিলোমিটার ছয় লেনে উন্নীতকরণে হবিগঞ্জ জেলার ৮২ কিলোমিটার অংশের কাজ আগামী বছরের প্রথমার্ধ্বে শুরুর সম্ভাবনা রয়েছে।
এ তথ্য জানিয়েছেন ৩৪ কিলোমিটার অংশের দায়িত্বে নিয়োজিত প্রকল্প ব্যবস্থাপক আমিনুল ইসলাম ও সামছুদ্দোহা খোয়াই।
তারা গণমাধ্যমকে জানান,এই অংশের মধ্যে মাধবপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ সদর, বাহুবল ও নবীগঞ্জ উপজেলা রয়েছে। মাধবপুর উপজেলার ১৩ কিলোমিটার এবং শায়েস্তাগঞ্জ উপজেলার ৩৪ কিলোমিটার । তারা জানান, বর্তমানে এ দুটি উপজেলার জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু করা হয়েছে। এই কাজ সমাপ্ত হলে দরপত্র প্রক্রিয়া কয়েক ধাপে সমাপ্ত করে চলতি বছরের শেষ দিকে ঠিকাদারদেরকে কার্যাদেশ দেওয়া হবে। এই প্রকল্পের কাজ চার বছরে সমাপ্ত করার কথা রয়েছে।
আধুনিক সিলেটের স্বপ্নদ্রষ্টা ও রূপকার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি’র অব্যাহত প্রচেষ্টায় এই প্রকল্পটি এখন এগিয়ে চলছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা সিলেটবাসীর জন্য একটা সুখবর। এটি বৃহত্তর সিলেট বিভাগের ইতিহাসের অন্যতম সফল মেগা রোড নেটওয়ার্ক প্রকল্প হবে। আমি বলতে চাই আমার একটি স্বপ্নপূরণ হতে চলেছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। এই প্রজেক্টটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়োরিটি প্রজেক্ট।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের ২২৬ কিলোমিটার ছয় লেনে উন্নীতকরণে হবিগঞ্জ জেলার ৮২ কিলোমিটার অংশের কাজ আগামী বছরের প্রথমার্ধ্বে শুরুর সম্ভাবনা রয়েছে। এই অংশের মধ্যে মাধবপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ সদর, বাহুবল ও নবীগঞ্জ উপজেলা রয়েছে। তারা জানান, বর্তমানে এ দুটি উপজেলার জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু করা হয়েছে। এই কাজ সমাপ্ত হলে দরপত্র প্রক্রিয়া কয়েক ধাপে সমাপ্ত করে চলতি বছরের শেষ দিকে ঠিকাদারদেরকে কার্যাদেশ দেওয়া হবে। এই প্রকল্পের কাজ চার বছরে সমাপ্ত করার কথা রয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণের কাজ প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে সম্পন্ন করা হবে। এর মধ্যে দু’টি সার্ভিস লেন থাকবে ধীরগতির যানবাহন চলাচলের জন্য। মহাসড়কে ৪ হাজার ৩৫৮ মিটার উড়াল সড়ক নির্মাণ করা হবে। এগুলো ভৈরব, গোয়ালাবাজার, তাজপুর ও দয়ামীরে নির্মিত হবে। এছাড়া নরসিংদী, ভৈরব, হবিগঞ্জের ওলিপুর, লস্করপুর এবং সিলেটে ৫টি রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হবে। এই প্রকল্প শেষ হলে ঢাকা-সিলেট মহাসড়ক আন্তর্জাতিকমানের রূপ নেবে এবং যানবাহন চলাচলে নতুন মাত্রা পাবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



