তাহিরপুর সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক অভিযানের অবৈধভাবে আমদানিকৃত উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদী হতে ৭হাজার, কেজি কয়লা ও সীমান্তের লাকমাছড়া থেকে ৫ শত, কেজি ভারতীয় কয়লার চালান জব্দ করেছে, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সুত্রে জানাগেছে, লাউরগড় বিওপির নিয়মিত একটি টহল দল (২৩ জুলাই) বিকেলে সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে ৭ হাজার, কেজি ভারতীয় কয়লা আটক করেছে। যার আনুমানিক সিজার মূল্য ৯১ হাজার টাকা।
একই দিনে, টেকেরঘাট বিওপির টহলদল সীমান্ত পিলার ১১৯৮/২-এস এর নিকট হতে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমাছড়া এলাকা থেকে ৫ শত, কেজি ভারতীয় কয়লা আটক করেছে। যার আনুমানিক মূল্য ৬ হাজার ৫ শত টাকা।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক মো. মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



