হবিগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে শুকুর আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মৃত শুকুর আলী সদর উপজেলার পইল ইউনিয়নের চানপুর গ্রামের ছমেদ আলীর ছেলে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা বলেন, শুকুর আলী বাড়ির পার্শ্ববর্তী কদমতলী নামক স্থানে নিজের কৃষি জমি দেখতে গিয়েছিলেন। এ সময় তিনি বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



