গাজীপুরের শ্রীপুরে শ্রমিক বহনকারী একটি বাসে ট্রেনের ধাক্কায় দুই শ্রমিক নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলসড়কের শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় শ্রমিক বহনকারী বাসটি দুমড়ে-মুচড়ে গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শ্রীপুর থানার এসআই নাজমুল করিম জানান, শ্রমিক বহনকারী একটি বাস মাইজপাড়া এলাকায় লেভেল ক্রসিংয় পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার জাজিরাগামী ‘বলাকা কমিউটার এক্সপ্রেস’ বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



