বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং শোকাবহ আগস্টের বিভিন্ন কর্মসূচী গ্রহণ এবং মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা ৩০ শে জুলাই অনুষ্ঠিত হবে।
শনিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টায় মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্বানা ইনের কনফারেন্স হলরুমে এই সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভায় শোকাবহ আগস্টের কর্মসূচী গ্রহণ সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হবে।
সভায় কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



