দেশের কয়েকটি জেলার মৃদু তাপপ্রবাহ এরই মধ্যে উঠে গেছে। ফলে বর্তমানে সারাদেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। তবে আগামী ৭২ ঘণ্টা অর্থাৎ তিনদিন পর বৃষ্টির পরিমাণ আরো বাড়বে।
শনিবার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, তাপপ্রবাহ কমার কারণে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় দেশে বৃষ্টির পরিমাণ অব্যাহত থাকবে। তবে এর পরে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে।
এদিকে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়ার সর্বশেষ তথ্যানুযায়ী দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী ছাড়া দেশের অন্য সব জায়গার তাপমাত্রা আরো কম।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



