হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) হঠাৎই বদলি করা হয়েছে।
শুক্রবার (২২ জুলাই) পুলিশের সিলেট রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ের এক আদেশে তাদের বদলি করা হয়।
আদেশ অনুযায়ী, শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেবকে বানিয়াচং থানায়, বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেনকে সিলেটে এবং হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) নাজমুল হক কামালকে পদোন্নতি দিয়ে শায়েস্তাগঞ্জ থানায় পদায়ন করা হয়েছে।
শুক্রবার (২২ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মাহমুদুল হাসান। বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা শিগগির নতুন কর্মস্থলে যোগ দেবেন বলেও তিনি জানিয়েছেন।
এদিকে, পদোন্নতি পাওয়া ওসি নাজমুল হক কামালকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



