সুনামগঞ্জে বিয়ের রাতেই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেলেন বর। নিহতের নাম মাসুকুর রহমান জিমাম। তিনি সুনামগঞ্জ পৌর শহরের আরপিন নগরের বাসিন্দা মো.মজিবুর রহমানের ছেলে।
শনিবার (২৩ জুলাই) ভোর রাতে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পলিরচর গ্রামে শ্বশুড়ালয়ে আকদ সম্পন্নের পর রাতযাপন করেন জিমাম। বাসর রাত শেষে ভোরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যান জিমাম। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর এ তথ্য নিশ্চিত করে বলেন, গোসল শেষে পুকুর ঘাট উঠার সময় হয়তো হোচট খেয়ে পানিতে পড়ে যান জিমাম। সাঁতার না জানায় তিনি পানিতে তলিয়ে মারা যান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



