হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ একাধিক চুরির মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তি মো: শায়েক মিয়া (৩৫)।
সে উপজেলার ঘোলডুবা ফতেহপুর গ্রামের মৃত আব্দাল মিয়ার পুত্র।
২১ জুলাই বৃহস্পতিবার বিকেলে ইনাতগঞ্জ ফাঁড়ির এএসআই লোকেশ দাশ ও এটিএসআই কুশ চন্দ্র দাশের নেতৃত্বে একদল পুলিশ কাজিরগাঁও বাজার থেকে তাকে গ্রেফতার করে।
এ এস আই লোকেশ দাশ জানান,গ্রেফতাকৃত শায়েকের বিরুদ্ধে দুটি চুরির মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। সে ইনাতগঞ্জ এলাকার সংঘবদ্ধ একটি চোরের দলের সর্দার বলেও তিনি জানান।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



