যাত্রীর হাতব্যাগ থেকে ১২টি সোনার বার জব্দ করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহায়তায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
শুক্রবার (২২ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটের যাত্রী মিজান উদ্দীনের ব্যাগ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।
কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা।
সকাল সোয়া ৭টার দিকে আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা ফ্লাইটের ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে নজরদারিতে রাখা হয়।’
‘এ সময় ওই যাত্রী ফোনে কথা বলতে বলতে ওয়াশরুমের দিকে যাওয়ার সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি মানিব্যাগ সদৃশ ছোট একটি ব্যাগে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। এ সময় তার ব্যাগ থেকে ১২টি সোনার বার উদ্ধার ও তাকে আটক করা হয়।’ উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ হাজার ৩৯৮ গ্রাম, যার মূল্য ৯০ লাখ টাকা। আটক মিজান উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানানো হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



