সিলেটে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরের বন্দরবাজার পৌর বিপনী মার্কেটের ইউনাইটেড গেস্ট হাউসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের মুরাদপুর গ্রামের মো. জীবন মিয়ার ছেলে বর্তমানে নগরের গোয়াইনপাড়ার মুমিন মিয়ার কলোনীর বাসিন্দা মো. ইমন মিয়া (২০) ও হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব বু্ল্লা গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে বর্তমানে নগরের গোয়াইপাড়া ফকির মিয়ার বাড়ির বাসিন্দা ফখরুল মিয়া (২৬)।
মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এতে বলা হয়, ডিবির একটি টহল দল পুলিশ পরিদর্শক মধুসূদন রায়ের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছামাত্র দুই যুবক কৌশলে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, নগরের কাষ্টঘর এলাকা হতে তারা ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন এলাকার মাদকসেবীদের নিকট খুচরা দরে বিক্রি করতো। এ ঘটনায় ,মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



