হজকিন্স ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী তাহসিন তাবাসসুম ইফতি।
তাকে বাঁচাতে প্রয়োজন বিপুল অর্থ। আর এই অর্থ সংগ্রহের জন্য তার সহপাঠী ও নৃবিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের প্রচেষ্টার যেনো কোনো কমতি নেই। এতদিন অনলাইনে চলেছে অর্থ সংগ্রহের কাজ। এবার বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা বইমেলার আয়োজন করে প্রাপ্ত অর্থ ব্যয় হবে ইফতির চিকিৎসা সহায়তা। এমনটাই জানিয়েছন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২৪ তম ব্যাচের ইফতির সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীরা।
চিকিৎসকের পরামর্শ মতে এ ক্যান্সারের চতুর্থ স্টেজে মৃত্যুর সাথে লড়াই করতে থাকা ইফতির চিকিৎসার জন্য প্রয়োজন ১৫ লক্ষ টাকা।
বিশাল অঙ্কের এ অর্থ সংগ্রহে ইফতির পরিবারের পাশাপাশি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার বিভাগের সহপাঠী, বন্ধু, সিনিয়র এবং জুনিয়র শিক্ষার্থীরা। অর্থ সংগ্রহের অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় স্টল দিয়ে বইমেলার আয়োজন করেছে তারা।
বইয়ের স্টল ‘অদম্য’তে অবস্থান নেয়া নৃবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, সকাল থেকে স্টলে প্রায় আড়াইশ’র অধিক নতুন ও পুরাতন বই সাজিয়ে রাখা হয়েছে। তারা শিক্ষক, শিক্ষার্থীদের কাছে এ বইগুলো বিক্রি করছেন। শিক্ষক শিক্ষার্থী ছাড়াও অনেকেই এসে এ স্টল থেকে এসে বই সংগ্রহ করছেন।
ইফতির সহপাঠী মো. রাকিব আহমেদ বলেন, বই মেলার জন্য আমাদের বিভাগের সিনিয়র, জুনিয়ররা মিলে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল, বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন মেসে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বই সংগ্রহ করছে। প্রথমদিন অনেকেই স্বেচ্ছায় এ বই মেলার জন্য বই প্রদান করেছেন। আমরা বই সংগ্রহে বাকি হলগুলোতেও যাবো। এছাড়াও বই মেলার জন্য অনেকেই যারা সিলেট থেকে দূরে অবস্থান করছেন তারা কুরিয়ারের মাধ্যমেও বই পাঠাচ্ছেন বলে জানান তিনি।
ইফতির আরেক সহপাঠী ইশরাত জাহান প্রিমা বলেন, বইমেলার প্রথম দিন বই বিক্রি করে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা ভালো সাড়া পেয়েছি। আমাদের এ বইমেলা চলমান থাকবে। প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় আমাদের স্টল থাকবে। যে কেউ চাইলেই এখানে তাদের পছন্দমতো বই প্রদান করতে পারবেন এবং এখানে এসে বই কিনতে পারবেন। আমাদের এখানে কুরিয়ারের মাধ্যমেও বই পাঠানোর ব্যবস্থা রয়েছে। এছাড়াও কেউ যদি চান তাহলে তারা এখানে ইফতির চিকিৎসার্থে অর্থ প্রদান করতে পারবেন। বই বিক্রির সব অর্থ ইফতির চিকিৎসার্থে ব্যয় করা হবে। এছাড়াও আমাদের বিভাগের শিক্ষকগণ প্রতিনিয়ত এসে খোঁজ খবর নিচ্ছেন। তারা আমাদের সব ধরনের সহযোগীতা করছেন। এজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।
এদিকে ইফতির সর্বশেষ অবস্থা সম্পর্কে তার বন্ধুদের কাছে জানতে চাইলে তারা বলেন, তার শারীরিক অবস্থা কখনো ভালো আবার কখনো খারাপ এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। কেমোথেরাপি দেওয়ার কারনে গত দুই তিনদিন আগে তার মুখ এবং শরীরের অন্যান্য অঙ্গ ফুলে গিয়েছিল। বর্তমানে ফুলা কমে স্বাভাবিক অবস্থায় আছে বলে জানান তারা।
ইফতির চিকিৎসায় সহযোগিতা করতে নিম্নোক্ত অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে। বিকাশ (পারসোনাল)- ০১৭৩৫৮৮০৯৫৩, ০১৬০৯৩৯৬২৩৪, ০১৭৮৩৪২০৯৮৭, ০১৭৪২৪৮৮৮৩১, নগদ (পারসোনাল)- ০১৯৮৩৫৫৭৭১০, ০১৬৪৬২৭৮২৮৭, রকেট (পারসোনাল)- ০১৬২৫৭১৪৫৬০৯।
সোনালি ব্যাংক অ্যাকাউন্ট- নাম. নুরুল আম্বিয়া, অ্যাকাউন্ট নাম্বার ৫৬৩২৫০১০০৯৬১৮, সোনালী ব্যাংক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, সিলেট, মোবা. ০১৭৫১৫৭৭৬৩৫।
ডিবিবিএল অ্যাকাউন্ট- নাম. আজিজুল ইসলাম, অ্যাকাউন্ট নাম্বার- ২০১১০৫১১৫৯৪, আম্বরখানা শাখা, সিলেট, মোবা. ০১৬৪৫৬৩০৫৩৪।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



