সিলেটে প্রথম করোনা রোগি সনাক্ত হয় ২০২০ সালের ৫ এপ্রিল। প্রথম আক্রান্ত ডা. মঈন উদ্দিন মারা যান ১৫ এপ্রিল। তার মৃত্যুর মধ্যে দিয়েই দেশে করোনায় প্রাণহানি শুরু হয়। এরপর থেকে আক্রান্ত ও মৃত্যু পারতের ন্যায় উঠানামা করেছে।
বর্তমান অবস্থায় করোনা আক্রান্তে সিলেটে অনেকটা হলেও স্বস্তি ফিরে এলেও দিনে দিনে আক্রান্ত অর্ধলক্ষ ছাড়িয়ে গেছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৩ জন। এ নিয়ে গত দেড় বছরে আক্রান্ত পৌছেছে ৫৪ হাজার ৪২ জনে।
মঙ্গলবার (১৪ৈ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা।
আর করোনা আক্রান্ত ৫৩ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলার ১৫ জন, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ১১ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও ৭ করোনা আক্রান্ত হয়েছেন।
এছাড়া গত দেড় বছরে বিভাগটিতে আক্রান্ত ৫৪ হাজার ৪২ জনের মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৫৩৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২০৯ জন, হবিগঞ্জে ৬ হাজার ৫৮৫ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৯৭৩ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার জেলার আরও ৪ হাজার ৭৩৬ জনের করোনা আক্রান্ত হন। পক্ষান্তরে সুস্থ হয়ে ওঠেছেন মোট ৪৬ হাজার ৭৩৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে এক হাজার ১৩২ জনের।
মঙ্গলবার পর্যন্ত বিভাগে মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলার ৮২৯ জন, সুনামগঞ্জের ৭২ জন, হবিগঞ্জের ৪৭ জন এবং মৌলভীবাজারের ৭২ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জেলার আরো ১১২ জন মারা গেছেন।
এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩১ জন। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ১০৮ জন, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ৭ জন।
এছাড়া বিভাগের চার জেলার আরও ১০৩ জন রোগি ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে করোনা পজিটিভ ২৭ জন। উপস্বর্গ নিয়ে ৭১ জন এবং আইসিইউতে রয়েছেন ০৫ জন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



