ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা আজ বৃহস্পতিবার (২১ জুলাই)। স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হয়েছে ভোট গণনা। বিকেলের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
নিজেদের সমর্থিত আদিবাসী প্রার্থী দ্রৌপদি মুর্মুর বিজয়ের বিষয়ে আশাবাদী ক্ষমতাসীন বিজেপি। এমনকি বৃহস্পতিবার রাজধানী দিল্লিসহ সারাদেশে আনন্দ র্যালির পরিকল্পনা করেছে দলটি। এনডিটিভি জানায়, ফলাফলের পরই দ্রোপদি মুর্মুর সঙ্গে দেখা করে অভিনন্দন জানাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গেল সোমবার ভারতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে ৪৪টি রাজনৈতিক দল সমর্থন দেন মুর্মুকে। অপরদিকে বিরোধী জোটের প্রার্থী যশোবন্ত সিনহার প্রতি সমর্থন দেয় ৩৪টি দল। নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন ২৫ জুলাই। খবর এনডিটিভির।
১৩০ কোটি মানুষের দেশ ভারত। দেশটিতে সোমবার (১৮ জুলাই) সকাল থেকে শুরু হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। দেশটির নতুন রাষ্ট্রপতিকে বেছে নিতে ৪ হাজার ৮০০ জন সংসদ সদস্য ও বিধায়ক ভোট দেন। ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে আছেন লোকসভার বিরোধী দলগুলোর প্রার্থী যশবন্ত সিনহা এবং বিজেপি সমর্থিত এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদি মুর্মু।
তবে এ লড়াইয়ে যশবন্ত সিনহার থেকে দ্রৌপদি মুর্মু অনেকটাই এগিয়ে রয়েছেন বলে দাবি করছে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম। নিজ দল এনডিএর ৪৮ শতাংশসহ বাইরের বেশ কিছু দলের সমর্থন পাচ্ছেন ৬৪ বছর বয়সী মুর্মু। তিনি মোট ভোটের অন্তত ৬২ শতাংশ পেয়ে জয়লাভ করবে বলে আশা বিজেপির।
এদিকে নির্বাচনের একদিন আগে মুর্মু বলেছেন, তিনি প্রার্থী হওয়ায় দেশটির আদিবাসী নারীরা খুশি। নির্বাচিত হলে ১০ কোটি আদিবাসীসহ সব ভারতীয়ের অধিকার সমুন্নত রেখে কাজ করবেন বলেও জানান তিনি।
এদিকে, বিরোধী দলগুলোর প্রার্থী যশবন্ত সিনহা প্রায় প্রতিদিনই নিজের পক্ষে প্রচারণা চালিয়েছেন। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বলছে, যশবন্ত সিনহা যেন বিরোধীদের সব ভোট পান তার ব্যবস্থা করেছে তারা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



