মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কবিতা রানী কলিতা (৬০) নামের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিদর্শকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৯ জুলাই) সকালে জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন সংলগ্ন একটি বাসায় এ ঘটনাটি ঘটে।
জেলার রাজনগর উপজেলার বাসিন্দা কবিতা চাকরির সুবাদে দীর্ঘদিন থেকে জুড়ীতে বসবাস করছেন। তার স্বামী আগেই মারা যান।
জানা যায়, পশ্চিম জুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সাবেক ভিজিটর (অব.) কবিতা কলিতা হরিরামপুর গ্রামে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে ছোট ভাই পার্থ কলিতার বাড়িতে বাস করতেন। ঘটনার সময় তিনি একটি মেশিনে কাজ করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
জুড়ী থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, পুলিশ খবর পেয়ে কবিতার বাড়ি পরিদর্শন করেছেন। এ ঘটনাটি কোনো অভিযোগ কেউ করেনি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



