সিলেটের বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক তরুণের। নিহত আসাদুজ্জামান মুন্না (২২) বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বাসিন্দা।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে বিয়ানীবাজার সড়কের আব্দুল্লাহপুর স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক সড়কের বৈরাগীবাজার এলাকার আব্দুল্লাহপুর অংশে বিপরীতগামী একটি ঔষধ কোম্পানির গাড়ির সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



