সিলেটে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের (ক-শ্রেণী) ৩য় পর্যায়ে (২য় ধাপ) তালিকাভুক্তদের মধ্যে জমিসহ ঘর পাবে আরও ১২৬টি পরিবার। আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
আজ মঙ্গলবার বিকেলে সিলেটের জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন জেলা প্রশাসক মােঃ মজিবর রহমান। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন অর্থাৎ ভূমিহীন ও গৃহহীন মানুষের আশ্রয়ণের লক্ষ্যে জেলা প্রশাসন, সিলেটের তত্ত্বাবধানে ১৩টি উপজেলায় ৩য় পর্যায়ে (২য় ধাপে) মােট ১২৬ টি ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন | পরিবারকে ৩য় পর্যায়ে (২য় ধাপ) জমিসহ ঘর প্রদান কার্যক্রমের (ভাচুয়াল) শুভ উদ্বোধন করবেন।
সিলেটে এই ধাপে ঘরগুলাের মধ্যে রয়েছে, সিলেট সদরে ২৬টি, গােয়াইনঘাটে ৪০টি, কোম্পানীগঞ্জ ১৫টি, ফেঞ্চুগঞ্জ ২৯টি, জৈন্তাপুর ১৬টি। | এর আগে, এ জেলায় ১ম পর্যায়ে ৩১৩৭ টি, ২য় পর্যায়ে ১১৫ টি, ৩য় পর্যায়ের (১ম ধাপে) ৮১৭ টি সহ মােট ৪০৬৯ টি ঘর ইতােপূবে উদ্বোধন করা হয়েছে। ৩য় পর্যায়ে (২য় ধাপ) ১২৬ টিসহ সিলেট জেলার মােট পুনর্বাসিত পরিবারের সংখ্যা হবে ৪১৯৫টি। সাংবাদিক সম্মেলনে জেলা প্রশাসক মােঃ মজিবর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক এ মহতি কার্যক্রমের মাধ্যমে সিলেট জেলায় ভূমিহীন ও গৃহহীন মুক্তকরণ পদক্ষেপ অনেকাংশে এগিয়ে যাবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



