সিলেটে শতাব্দির ভয়াবহ বন্যায় প্লাবিত হয় সিলেটের ৮০ ভাগ ও সুনামগঞ্জের ৯০ ভাগ এলাকা। উপদ্রুত এলাকাগুলোতে শুরু থেকেই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি।
বন্যার পানি নেমে যাওয়ার পর থেকে উপদ্রুত এলাকার লোকজনকে প্রতিনিয়ত খাবার সামগ্রি দিয়ে সহায়তা করে আসছেন বিজিবি’র জওয়ানরা।
বডার্র গার্ড বাংলাদেশ-বিজিবি সদর দপ্তরের নিদেশর্নায় বন্যাদুগর্ত মানুষকে সহযোগীতা অব্যাহত রেখেছেন সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় কর্মরত বিজিবি জওয়ানরা।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৮ জুলাই) বিজিবি ৪৮ ব্যাটালিয়ন গোয়াইনঘাট উপজেলার সোনারহাট বিওপি ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন মনাইকান্দি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের ১০০ জনকে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এরআগে রোববার (১৭ জুলাই) গোয়াইনঘাট উপজেলার দমদমিয়া সীমান্ত বিজিবি ০১ নং রুস্তমপুর ইউনিয়নের দমদমিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রি বিতরণ করেছেন।
এভাবে প্রতিনিয়ত সীমান্তবর্তী উপদ্রুত কোনো না কোনো এলাকায় সংশ্লিষ্ট বিওপি’র বিজিবি সদস্যরা খাদ্য সহযোগীতা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
উপদ্রুত এলাকার লোকজন জানিয়েছেন, বিজিবি জওয়ানরা অনেকটা নিভৃতচারি হিসেবে মানুষকে সহযোগীতা দিয়ে আসছেন। প্রচারবিমুখ হওয়ায় তাদের নিত্যদিনের এই মানবিক কর্মকান্ড আড়ালেই থেকে যাচ্ছে।
গত ১৫ জুন সিলেটে ভারী বর্ষণ শুরু হয়। ১৬ জুন থেকে বন্যা কবলিত হয় সিলেট ও সুনামগঞ্জ। বন্যার ভয়াবহতায় লোকজন এলাকা ছেড়ে আশ্রয়ে কেন্দ্রে গিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। উপদ্রুত এলাকার মানুষকে উদ্ধারে সেনা ও নৌবাহিনীকে নিয়োজিত করে সরকার। তারা অসহায় নারী-শিশুসহ লোকজনকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসে।
এরপরও ভয়াবহ বন্যা, প্রাকৃতিক দুর্যোগে অনেকে প্রাণ হারিয়েছেন। ভয়াবহ বন্যায় সিলেট বিভাগে অন্তত ৭২ লাখ মানুষ, ৬ লাখের বেশি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছেন। ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে লাখের উপরে। মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। উপদ্রুত এলাকা মানুষের চোখের জল আর বানের পানিতে একাকার ছিল। এই সময়ে সরকারি বেসরকারি ও ব্যক্তিগতভাবে অনেকে সহযোগীতা নিয়ে বন্যায় সর্বস্ব হারানো মানুষের পাশে দাঁড়ান। সেই সঙ্গে বিজিবি সদস্যরাও উদ্ধার কার্যক্রম এবং পরবর্তীতে খাদ্য সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। এ ধারা এখনো অব্যাহত রেখেছেন জওয়ানরা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



