জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য পার্টির নীতিনির্ধারণী কমিটির সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী (৭০) আর নেই।
সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোর রাতে রাজধানীর মগবাজারে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাসুদা এম রশিদ দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেশে বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জাপার দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান জানান, আজ বাদ আসর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মাসুদা রশিদের জানাজা অনুষ্ঠিত হবে।
মাসুদা এম রশিদের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের । শোক বার্তায় জিএম কাদের বলেন, অধ্যাপিকা মাসুদা রশিদ একজন ভালো মানুষ ছিলেন। তিনি অত্যন্ত সৎ, আদর্শবান, বিনয়ী, সদালাপী নেত্রী ছিলেন। দীর্ঘদিন জাতীয় পার্টির বিভিন্ন পদে বলিষ্ঠ নেতৃত্বের অবদান রেখেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টির অপূরণীয় ক্ষতি হলো; যা সহসা পূরণ হওয়ার নয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



