শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি একদিনের সফরে সিলেট এসে পৌঁছেছেন। সোমবার সকাল পৌনে ৯টার দিকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
বিমান বন্দরে মন্ত্রীকে স্বাগত জানান সিলেটের জেলা প্রশাসক মো: মজিবুর রহমান, সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মন্ত্রীর সরকারি সফরসূচি থেকে জানা যায়, বিমানবন্দর থেকে সরাসরি সিলেট সার্কিট হাউজে যাবেন শিক্ষামন্ত্রী। সেখানে সকাল ১০টায় সিলেটের শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন তিনি।
এরপর সকাল ১১টার দিকে ওসমানীনগর উপজেলার তাজপুরে যাবেন ডা. দীপু মনি। সেখানে ‘ইনাগুরেশন ট্রিস ফর অ্যা বেটার ফিউচার অ্যান্ড রিমোট মেডিকেল এইড’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
এরপর বিকাল সাড়ে ৩টার দিকে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন শিক্ষামন্ত্রী।
ওইদিন বিকাল ৫টার দিকে বিমানযোগে ঢাকায় ফিরে যাবার কথা রয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



