বিদ্যুতের দাবিতে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন জনতা। রোববার (১৭ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে নাজিরবাজার এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখেন।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে সিলেটের দক্ষিণ সুরমা, ওসমানীনগর ও বিশ্বনাথসহ বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট চরমে পৌঁছেছে।
রাতদিন অর্ধেক সময়ই থাকে না বিদ্যুৎ। এ অবস্থায় রাতে ঘুমোতে পারেছন না মানুষ। শিশু ও বৃদ্ধ বয়েসি নারী-পুরুষদের বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে।
ভুক্তভোগিরা জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ সুরমা, ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। ভ্যাপসা গরমে নির্ঘুম রাত কাটয়েছেন বেশিরভাগ মানুষ।
শনিবার সকাল সাড়ে ৭ টায় একবার বিদ্যুতের দেখা মিলে। দিনের বেলা বেশ কয়েকবার বিদ্যুৎ যাওয়া-আসার পর রাত ১১টার দিকে ফের লোডশেডিংয়ের কবলে পড়ে এলাকাগুলো।
রোববার (১৭ জুলাই) সকাল ৮টায় বিদ্যুৎ আসলেও আধা ঘণ্টা পর ফের চলে যায়। বিকাল ৩টা পর্যন্ত টানা দুই ঘণ্টাও বিদ্যুৎ সরবরাহ স্থায়ী হয়নি।
এ কারণে প্রতিবাদে সড়ক অবরোধ করেন জনতা। রাত সোয়া বারোটায় শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো সড়ক অবরোধ করে রাখেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



