সিলেট-তামাবিল সড়কে নোহা লাইটেসের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালকসক ৪ জন আহত হয়েছেন।
রোববার (১৭ জুলাই) বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ফটকের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বিকাল সাড়ে ৫টার দিকে নোহা মাইক্রোবাসটি একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে আহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।
এ বিষয়ে জানতে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



