সিলেটের কৃতি সন্তান ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড ও স্পাইস বিজনেস ম্যাগাজিন প্রতিষ্ঠাতা কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী এনাম আলী এমবিই আর নেই। (ইন্নালিল্লাহি……………..রাজিউন।
রোববার (১৭ জুলাই) (শনিবার দিনগত রাতে) লন্ডনের ইস্ট সারি হসপিটালে তিনি মারা যান।
লন্ডন মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ শাহীন জানান, বৃট্রিশ কারি অ্যাওয়ার্ডস’র প্রবর্তক এনাম আলী এমবিই ভোর ৩টায় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার হঠাৎ করে চলে যাওয়ায় কমিউনিটির অপূরণীয় ক্ষতি হয়েছে।
এনাম আলী ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড, স্পাইস বিজনেস ম্যাগাজিন ও আইয়ন টিভির প্রতিষ্ঠাতা। ব্রিটেনে বাংলাদেশি রেস্তোরাঁর জনপ্রিয়তা বাড়ানো এবং ভারতীয় রেস্তোরাঁ থেকে এর স্বকীয়তা প্রতিষ্ঠায় তার অবদান ছিল অনেক।
১৯৬০ সালের ১ জানুয়ারি সিলেটে দক্ষিণ সুরমার মোগলাবাজা ইউনিয়নে জন্মগ্রহণ করেন এনাম আলী। ১৯৭৫ সালে আইন বিষয়ে পড়াশোনার জন্যে যুক্তরাজ্যে চলে আসেন।পরে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনায় করেন।
যুক্তরাজ্যে ১৯৮৯ সালে রেস্তোরাঁ ‘লে রাজ’ খোলেন। ২০০৫ সালে যুক্তরাজ্যের কারিশিল্পে শ্রেষ্ঠত্ব স্বীকৃতি দিতে এবং শীর্ষ ব্রিটিশ কারি রেস্তোরাঁগুলোর বিষয়ে সচেতনতা বাড়াতে ‘ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডে’র প্রবর্তন করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



