পবিত্র ঈদুল আজহার ১১দিন ছুটি শেষে আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে।
শনিবার (১৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
তিনি বলেন, ১১দিন ছুটি শেষে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ও একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে। এর আগে ৬ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল আযহার ছুটি শুরু হয়। ছুটি শেষ হয় বৃহস্পতিবার। তবে শুক্রবার ও শনিবার সাধারণ ছুটি হওয়ায় রোববার খুলছে ক্যাম্পাস।
এদিকে সিলেটের বন্যার পরিস্থিতি বিবেচনা করে গত ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত করে প্রশাসন। এতে স্থগিত হওয়া পরীক্ষাগুলো ঈদুল আজহার ছুটির পর অনুষ্ঠিত হবে বলে শাবি প্রশাসন থেকে জানানো হয়।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



