নতুন সিলেট প্রতিবেদক:: সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি বলেন, গণতন্ত্রের মূল ইস্যু হচ্ছে ভোটার ও ভোট দান প্রক্রিয়া। যাদের বয়স ১৮ হয়েছে তাদের ভোটার হওয়ার জন্য উদ্বোদ্ধ করা, প্রচার প্রচারণার মাধ্যমে দিবসটি সম্পর্কে মানুষকে জানানো এবং ১৮ বছর সম্পন্নদের ভোটার হওয়ার জন্য আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২ মার্চ) তৃতীয় বারের মতো সিলেটে পালিত জাতীয় ভোটার দিবসের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’ এই প্রতিপাদ্যে দিবসটির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মোহা. ইসরাইল হোসেন এবং সিনিয়র জেলা নির্বাচনী কর্মকর্তা ফয়সল কাদের।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, মার্চ মাস বাংলাদেশের ইতিহাসে একটি বিশেষ মাস। এ মাসেই বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি রচিত হয়। মুক্তিযোদ্ধের সূচনার জন্য গৌরবময় ও পবিত্রতম হওয়ার চর্চার মাসের দ্বিতীয় দিনকে জাতীয় ভোটার দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে।
বক্তারা বলেন, বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রার একটি উল্লেখযোগ্য সংযোজন জাতীয় ভোটার দিবস। দেশের গণতান্ত্রিক চর্চাকে আরো বিকশিত ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রকে চলমান রাখার জন্য সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। সুষ্ঠু, অবাধ নির্বাচনের পূর্বশর্ত হলো একটি সঠিক নির্ভুল ভোটার তালিকা। ভোটার যোগ্য প্রতিটি নাগরিকই যাতে তালিকাভূক্ত হন এবং নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়টা নিশ্চিত করা জরুরী। ভোটার হওয়ার যোগ্য প্রতিটি নাগরিক যাতে স্বত:স্ফূর্তভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তি করে এবং নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দমত যোগ্য প্রার্থী নির্বাচন করে সে লক্ষ্যে তাদের মধ্যে আগ্রহ ও সচেতনতা সৃষ্টিই হচ্ছে নিবসের মূল লক্ষ্য।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



