হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ডাকাত দলের হামলায় চার পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।
শনিবার রাত ৯টার দিকে জেলার শাহজিবাজার এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালালে ডাকাতদল তাদের ওপর হামলা করে। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যান।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, ডাকাতদলের পালিয়ে যাওয়া সদস্যদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



