হবিগঞ্জের লাখাই উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব লাখাইয়ের (পুসাল)’ ২য় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৮-১৯ সেশনের নাসিম তালুকদার মনোনীত হয়েছেন। মনোনীত এ কমিটি আগামী ১ বছর পুসালের দায়িত্ব পালন করবেন।
শনিবার (১৬ জুলাই) সকালে বিগত কমিটির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক আরমান হুসাইন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি জবির শাকির আহমেদ, সহ সভাপতি জাবির মুহিবুর রহমান মুহিব ও বশেমুরবিপ্রবির আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ঢাবির জাকারিয়া আলম ও বশেমুরপ্রবির ইমরান খান, সাংগঠনিক সম্পাদক পদে শাবিপ্রবির নিলয় হাসান ও ঢাবির মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক চবির জাহারুল ইসলাম এবং প্রচার সম্পাদক শাবিপ্রবির নোমান মিয়া।
এদিকে দুইদিনব্যাপী পুসালের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে বলে সংগঠনটির সদস্যরা জানান। উপহার বিতরণে সার্বিকভাবে সহযোগিতা করেছেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, ২ নং মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান ফয়সল মোল্লা প্রমূখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



