সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে প্রাইভেট কারে থাকা ২টি গরু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) ভোর পাঁচটার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ চোরাই গরু সন্দেহে সাদা রংয়ের প্রাইভেট কারটি জব্দ করে গরু সহ থানায় নিয়ে আসে।
সিলেট মহানগর পুলিশে দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) সুমন চৌধুরী বলেন, চোরাই সন্দেহে প্রাইভেট কারটি জব্দ করে গরু সহ থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।
তিনি গরুগুলি সম্পর্কে সহায়তাদানে দক্ষিণ সুরমা থানার ডিউটি অফিসারের মোবাইলে (০১৩২০-০৬৭৬৯৩) যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



