নগরে ভ্যাকসিন পেয়েছেন পৌন ৪ লাখ মানুষ
সিসিকের আওতাধীন এলাকায় অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে এ যাবত কোভিড শিল্ড, সিনোফার্মা, মডার্নার ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৩ লাখ ৭৯ হাজার ৭১৬ জন। এরমধ্যে ১ম ডোজ পেয়েছেন সর্বমোট দুই লাখ ১২ হাজার ২৪৩ জন এবং ২য় ডোজ টিকা নিয়েছেন এক লাখ ৬৭ হাজার ৪৭৩ জন।
এ যাবত কোভিড শিল্ড ভ্যাকসিন নিয়েছেন মোট এক লাখ ২০ হাজার ১৩১ জন। তন্মধ্যে ১ম ডোজ নিয়েছেন ৬১ হাজার ৭০৩ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৮ হাজার ৪২৮ জন।সিনোফার্মের টিকা নিয়েছেন ৩১ হাজার ১১৪ জন। এরমধ্যে ১ম ডোজ গ্রহণ করেছেন ২৬ হাজার ৯১৬ জন এবং ২য় ডোজ নিয়েছেন ৪ হাজার ১৯৮ জন।মডার্নার টিকা নিয়েছেন মোট ৯৬ হাজার ৮৫৬ জন। তন্মধ্যে ১ম ডোজ ৫৭ হাজার ১৭৮ এবং ৩৯ হাজার ৬৭৮ জন ২য় ডোজ নিয়েছেন।
এছাড়া এনআইডি কার্ডের মাধ্যমে ক্যাম্পেইনে মডার্নার টিকা নিয়েছেন এক লাখ ৩১ হাজার ৬১৫ জন। এরমধ্যে ১ম ডোজ নেওয়া ৬৬ হাজার ৪৪৬ জন এবং ২য় ডোজ নিয়েছেন ৬৫ হাজার ১৬৯ জন।
সংশ্লিষ্টরা জানান, ২৫ বছরের ঊর্ধ্ব বয়সীরা গত ৭ থেকে ৯ আগস্ট গণটিকার আওতায় সিলেট বিভাগের ২ লাখ ৩৫ হাজার ১১৮ জন প্রথম ডোজ গ্রহণ করেছিলেন। এর মধ্যে সিলেট জেলার ১৩ উপজেলায় ২২২টি বুথে ৫৮ হাজার ৬৮৮ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছিল।
সিসিকের প্রধান প্রকৌশৈলী ডা. জাহিদুল ইসলাম নতুন সিলেটকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, টিকার রেজিস্ট্রেশনকৃত ৬৪ হাজার ৫৩০ জন এখনো মোবাইলে এসএমএস দেওয়ার বাকি রয়েছে। তাদেরকে পর্যায়ক্রমে এসএমএস প্রদান করা হবে।
এদিকে, সিলেটে তিনদিন ব্যাপী চলা গণটিকা কার্যক্রমে মডার্নার দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬৫ হাজার ১৬৯ জন নারী-পুরুষ। আর প্রথম ডোজ নিয়েছিলেন ৬৬ হাজার ৪৪০ জন। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) গণটিকা কার্যক্রমের সমাপ্তি টানে সিলেট সিটি করপোরেশনের স্বাস্থা শাখা। এরআগে গত মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দ্বিতীয় ডোজ প্রদানে গণটিকা কার্যক্রম শুরু হয়।
সিসিক সূত্র জানায়, নগরের ২৭টি ওয়ার্ডে ৮২টি টিকা কেন্দ্রে দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম চলে। বৃহস্পতিবার শেষ দিনে ১৯ হাজার ৩৯৯ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে দ্বিতীয় ডোজের টিকা পাওয়া ১৭ হাজার ২৮৯ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ৭৪৫ ও নারী ৮ হাজার ৫৪৪ জন রয়েছেন।
এরআগে বুধবার (৮ সেপ্টেম্বর) ২৪ হাজার ২৯৪ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে ২৫ হাজার ৪৩ জন টিকা নিয়েছেন। এরমধ্যে পুরুষ ১২ হাজার ৭৯০ এবং নারী ১২ হাজার ২৫৩ জন।
গণটিকার প্রথম দিনে গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ২২ হাজার ৮৩৭ জন দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এরমধ্যে পুরুষ ১২ হাজার ৬২৩ জন এবং নারী ১০ হাজার ২১৪ জন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



