নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাইক, সাউন্ডবক্স ব্যবহার করে গান বাজনার নামে উচ্চ শব্দে গণউপদ্রব সৃষ্টি করায় মোবাইল কোর্টের মাধ্যমে টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌযান থেকে জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর, টেকেরঘাট নৌকাঘাটে থাকা পর্যটকবাহী নৌযান থেকে মোবাইল কোর্ট ওই জরিমানা আদায় করেন। ওইদিন ২২ নৌযান মালিকের নিকট থেকে ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উল্লেখ্য, গেল ১৬ জুন থেকে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যার কারণে তাহিরপুর উপজেলা প্রশাসন টাঙ্গুয়া, টেকেরঘাট, শিমুলবাগান, বারেকটিলাসহ এ উপজেলার সব কয়টি পর্যটন কেন্দ্রে পর্যটক পরিবহণ ও যাতায়াতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন।
ওই নিষেধাজ্ঞা বলবৎ থাকার পরও ঈদুল আযহার পরদিন থেকে অতি উৎসাহি বেশ কয়েকটি নৌযান মালিক নিজেদের মুনাফা হাতিয়ে নিতে পর্যটক পরিবহণ শুরু করে।
এরপর মাইক, সাউন্ডবক্সে উচ্চমাত্রার শব্দের মাধ্যমে নৌযানগুলোতে নাচ গানের নামে হাওর তীরবর্তী জনপদগুলোতে যাতায়াতকালে গণউপদ্রব তৈরি করা হয়।এ নিয়ে হাওর তীরে থাকা জনপদের মানুষজনের মধ্যে বেশ ক্ষোভের সৃষ্টি হয়।
বিষয়টি জানার একদিন পরই গণউপদ্রব ঠেকাতে বুধবার টাঙ্গুয়ার হাওর,টেকেরঘাটের নৌকা ঘাটে মোবাইল কোর্টে পরিচালনা করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.রায়হান কবির মোবাইল কোর্ট পরিচালানা করেন।এ সময় থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার,টাঙ্গুয়ার হাওরে কমিউনিটি গার্ড,পুলিশ-আনসার,পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্ধ ও সাংবাদিকগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



